এশিয়ান গেমসের আগে বাংলাদেশের ১২ দিনের ক্যাম্প

এশিয়ান গেমসের আগে বাংলাদেশের ১২ দিনের ক্যাম্প

ফন্ট সাইজ:

চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ান গেমসের আসর। আগের আসরগুলোতে ক্রিকেটে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও এবার মূল দল পাঠাচ্ছে বাংলাদেশসহ প্রায় সব দেশই। বাংলাদেশ দল জাপানে উড়াল দেয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি সারবে।

আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। তার আগে হবে কন্ডিশনিং ক্যাম্প। শেষ হবে আগামী ২৪শে সেপ্টেম্বর। ২০১০ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ পদক জিতে বাংলাদেশ। পরে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলের পুনরাবৃত্তি করতে চায়। এর আগে এশিয়ান গেমসকে সামনে রেখে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে ফেরানো হয়েছে। দুজনই সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালে। সবশেষ বিপিএলে বেশ ভালো খেলেছিলেন শান্ত। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে একটি সেঞ্চুরিসহ ১৩ ম্যাচে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৫৫ রান। তবে সেই বিপিএল শেষ হয়ে গেছে আট মাস আগে। তার টি-টোয়েন্টি ব্যাটিংয়ের সামর্থ্য নিয়েও প্রশ্ন আছে।

হাসান সমপ্রতি লাল বলের ক্রিকেটে আলো ছড়ানোর পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন দেশের বাইরের দুটি লীগে। লঙ্কা প্রিমিয়ার লীগ (এলপিএল) ও টি-টোয়েন্টি ব্লাস্টে মোট ৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৯টি। তাসকিনের অনুপস্থিতি হাসানের জন্য দুয়ার খুলে দিয়েছে। এবার এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাচ্ছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এই টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক হিসেবে আছেন তিলক ভার্মা। জসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর মতো তারকারাও স্কোয়াডে জায়গা পেয়েছেন। র‌্যাঙ্কিংয়ে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ২৮শে সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল, যেখানে আছে নেপাল, মালয়েশিয়া ও ওমান।

আগামী ১১ই সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের দলে থাকা খেলোয়াড় এবং টেস্ট দলের সদস্যদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পের হেড কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সিরিজে ব্যস্ত টি-টোয়েন্টি দলের সদস্য তাওহীদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও সাইফ হাসানরা এই ক্যাম্পে যোগ দেবেন ১৭ই সেপ্টেম্বর। ২০ সদস্যের পুরো দল এশিয়ান গেমস ও আফগানিস্তান সিরিজের জন্য একসঙ্গে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়বে ২৪শে সেপ্টেম্বর। ২৮শে সেপ্টেম্বর গ্রুপ পর্ব থেকে উঠে আসা দলের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। ১লা অক্টোবর সেমিফাইনাল ও ৩রা অক্টোবর।