৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ফন্ট সাইজ:

ঢাকার দু’টিসহ দেশের ৬টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী এ রিট করেন। রিটাকারী আইনজীবীরা হলেন-গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।