ভূমি অফিসে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কর্মকর্তারা কেউ আসেননি, বসে থাকলেন বারান্দায়

ভূমি অফিসে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কর্মকর্তারা কেউ আসেননি, বসে থাকলেন বারান্দায়

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল দেখলেন কর্মকর্তারা কেউ আসেননি। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে ওই অফিসে যান তিনি।

সরেজমিনে তিনি দেখেন, দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাই কর্মস্থলে উপস্থিত হননি। পরে তিনি প্রায় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন। নির্ধারিত সময় পার হওয়ার পরও ভূমি অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অফিস টাইম ৯টা। এখন ৯টা ২০ মিনিট বাজে। তবে এখন পর্যন্ত অফিসে কেউ আসনেনি।’