এবার পাকিস্তানকে ৫ গোল বাংলাদেশের

নারী জুনিয়র এশিয়া কাপ হকি

এবার পাকিস্তানকে ৫ গোল বাংলাদেশের

ফন্ট সাইজ:

নারী এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ হুলুনবুইর সিটিতে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ দল।

নবম মিনিট থেকে পাকিস্তানের জালে গোল উৎসব শুরু করে বাংলাদেশ। লনিমা নুপুরের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে জাল খুঁজে নেন রিমন সারিকা। এরপর এক গোল শোধ করে পাকিস্তান।
তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার ফের ব্যবধান বাড়ান। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া দলের হয়ে শেষ গোলটি করেন।

নিজেদের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।