রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা অবস্থায় মো. ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় ডিএমপির পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ ঘটনায় তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আগামীকাল সকাল সাড়ে ১১টায় ব্রিফ করবেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
আরও পড়ুন:
এ আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়
ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য, ঘটনার পেছনের কারণ এবং গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
