জ্বালানি সংকট নিরসনে বাড়ছে সোলারের ব্যবহার

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুতের ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং সরবরাহ অনিশ্চয়তায় দেশের অর্থনৈতিক খাতকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প- সব ক্ষেত্রেই বিদ্যুতের ব্যয় ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই বাস্তবতায় সৌরবিদ্যুৎ এখন দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য সমাধান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এ ছাড়া আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখছে সোলার বা নবায়নযোগ্য শক্তি। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সৌরশক্তির দিকে ঝুঁকছে সরাই। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কৌশলগত বিনিয়োগ হিসেবে আত্মপ্রকাশ করেছে খাতটি।

খাত সংশ্লিষ্টদের মতে, কেবল লোডশেডিংয়ের তাৎক্ষণিক সমাধান নয়, বরং গ্রাহকরা এখন নিজস্ব বিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বাবলম্বী হতে চাইছেন। কারণ রুফটপ সোলার প্যানেল ও আধুনিক ব্যাটারি স্টোরেজের মাধ্যমে দিনে উৎপাদিত সোলার শক্তি দিয়ে সরাসরি বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা এবং অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চয় করে রাতে ব্যবহার করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশে সমন্বিত এনার্জি সমাধানের চাহিদা তৈরি হওয়ায় বাজারে এসেছে প্রযুক্তিগত পরিবর্তন। দেশে ব্যাকআপ পাওয়ারের পথিকৃৎ রহিমআফরোজ স্মার্ট আইপিএস নিয়ে এসেছে সোলার হাইব্রিড প্রযুক্তি, যেখানে উচ্চক্ষমতার সোলার প্যানেল, আধুনিক লিথিয়াম ব্যাটারি এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবার সমন্বিত প্যাকেজ মিলছে এক ছাদের নিচে। প্রচলিত আইপিএসের তুলনায় নতুন এই স্মার্ট আইপিএস প্রযুক্তি সোলার শক্তির কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। দিনে ব্যাটারি পূর্ণ চার্জ হওয়ার পর এটি সোলার শক্তি সরাসরি লাইট, ফ্যান, ফ্রিজ, রাউটার ও প্রয়োজনীয় আইটি যন্ত্রপাতিতে সরবরাহ করে, যা জাতীয় গ্রিডের বিদ্যুতের ব্যবহার কমিয়ে মাসিক বিল উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। লোডশেডিং চলাকালেও ব্যাকআপ ধরে রাখতে সোলার পাওয়ারের বুদ্ধিদীপ্ত ব্যবহার নিশ্চিত করে এই ব্যবস্থা।

পাশাপাশি বাজারে দ্রুত স্থান করে নিচ্ছে লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি। প্রথাগত ব্যাটারির চেয়ে এটি দ্রুত চার্জ হয়, দীর্ঘস্থায়ী, কম জায়গায় ধরে এবং কোনো জটিল রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। পরিবেশগত দিক থেকেও এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। রুফটপ সোলার প্যানেল বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমিয়ে দেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখছে।

রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং নওয়াজ আব্দুর রহিম জানান, “গ্রাহকরা এখন একাধিক ব্র্যান্ডের পণ্য আলাদাভাবে সংগ্রহ না করে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে পূর্ণাঙ্গ সমাধান চান। ৬০০ ওয়াট থেকে শুরু করে ১০০০ কিলোওয়াটের বেশি সক্ষমতার এসব স্মার্ট সোলার সমাধান আবাসিক থেকে শুরু করে শিল্পকারখানা সব খাতেই বাস্তবায়ন সম্ভব। আমাদের লক্ষ্য হলো একটি সমন্বিত এনার্জি ইকোসিস্টেম গড়ে তোলা।”

প্রচলিত আইপিএস মূলত বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ দেয়। আবার অনেক সোলার-সামঞ্জস্যপূর্ণ ব্যাকআপ সিস্টেমে সৌরবিদ্যুৎ কেবল ব্যাটারি চার্জ করতেই ব্যবহৃত হয়। কিন্তু স্মার্ট আইপিএস সৌরশক্তির ব্যবহারকে আরও কার্যকর করে তুলেছে। দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রথমে ব্যাটারি চার্জ করে। ব্যাটারি পূর্ণ চার্জ হলে অতিরিক্ত বিদ্যুৎ নষ্ট না করে সেটি সরাসরি সংযুক্ত বৈদ্যুতিক যন্ত্র চালাতে ব্যবহৃত হয়। এতে জাতীয় গ্রিডের উপর নির্ভরতা কমে এবং মাসিক বিদ্যুৎ বিলও হ্রাস পায়। প্রয়োজন অনুযায়ী সৌরবিদ্যুৎ দিয়ে যন্ত্রপাতি চালানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করতে থাকে। ফলে লাইট, ফ্যান, ফ্রিজ, ইন্টারনেট রাউটার, নিরাপত্তা সরঞ্জাম, অফিসের প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ দৈনন্দিন গুরুত্বপূর্ণ সব ডিভাইস নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হয়। প্রযুক্তির সহজলভ্যতা এবং অর্থনৈতিক সাশ্রয়ের কারণে সৌরশক্তির এই বিপ্লব বাংলাদেশকে এক পরিচ্ছন্ন, বুদ্ধিদীপ্ত ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।