ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজের অনুমোদন নেই

ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজের অনুমোদন নেই

ফন্ট সাইজ:

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বেশ কিছু কার্যক্রমের অনুমতি দেবে না দেশটির সরকার। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে অনুমোদিত নয় এমন কার্যক্রমের একটি তালিকা প্রকাশ করা হয়েছে আজ শনিবার। এতে বলা হয়েছে, বার্থ ট্যুরিজম যুক্তরাষ্ট্রে অনুমোদিত নয়। অর্থাৎ শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য আমেরিকার গিয়ে সন্তান জন্ম দেয়া অনুমোদিত নয়। যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা অনুমোদিত নয়। এর অর্থ হলো ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে অর্থ পাওয়া যায় এমন কোনো কাজ করা যাবে না। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। একইভাবে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়।