টানা দুই ম্যাচে হারের পর জোন্সকে বরখাস্ত করলো বাফুফে

টানা দুই ম্যাচে হারের পর জোন্সকে বরখাস্ত করলো বাফুফে

ফন্ট সাইজ:

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই হারে চরম বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার গভীর রাতে ইমেইলের মাধ্যমে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

উজবেকিস্তান ও সিরিয়ার কাছে পরাজিত হয়ে বাংলাদেশ দলের মূল পর্বে ওঠার আশা শেষ। এর মধ্যেই জোন্সের বিতর্কিত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব বাফুফের ধৈর্যচ্যুতি ঘটায়। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি তাকে তাৎক্ষণিকভাবে হোটেল ছাড়ার নির্দেশও দেয়া হয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইয়ে দলের ডাগআউটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।