এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো ব্যক্তির মরদেহ উদ্ধার

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো ব্যক্তির মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত মরদেহটি স্কচটেপ মোড়ানো অবস্থায় পড়েছিলো। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে স্কচটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা মরদেহটি এনে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।  জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।