ইরানের স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জানিয়েছে, দুই রাত আগে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় দেশটির তিন সামরিক পাইলট নিহত হয়েছেন।
প্রতিবেদনে নিহতদের পরিচয় হিসেবে বলা হয়েছে, ইরানি নৌবাহিনীর পাইলট মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং ইরানি বিমানবাহিনীর পাইলট হোসেইন মাহদাভিয়ান।
তবে হামলাটি কোথায় চালানো হয়েছিল, কোন ধরনের উড়োজাহাজ এতে জড়িত ছিল কিংবা কী পরিস্থিতিতে ওই তিন পাইলট নিহত হয়েছেন- এসব বিষয়ে প্রতিবেদনে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
এর আগে ইরান জানায়, গত মঙ্গলবার দেশজুড়ে চালানো মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক ব্যক্তিও রয়েছেন বলে দাবি তেহরানের।
এদিকে মার্কিন হামলার জবাবে বৃহস্পতিবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
