রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি)। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ- পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৩৯ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন এবং উত্তরা বিভাগ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি ।
