নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুত ও বিক্রি, জরিমানা

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুরে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স মদিনা এগ্রো এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. মোহন আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। অভিযানে অবৈধভাবে সার মজুত ও বিক্রির বিষয়টি ধরা পড়লে ব্যবসায়ী মো. মোহন আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন। এ ছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান, রণজিত কুমার সিংহ ও মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানায়, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে সার মজুত ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।