সীতাকুণ্ডে ছাত্রদল-যুবদল নেতার হামলা-ভাঙচুর

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন ও বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেনের রাজনৈতিক ও ব্যবসায়িক দুই অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ৩০-৪০ জনের একটি মিছিল নিয়ে পৃথক দুই অফিসে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। এ সময় অফিসের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

যুবদল নেতা শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার অফিস থেকে নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, তারা বিএনপির কাজী সালাউদ্দিনপন্থী হিসেবে পরিচিত। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।