জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর

ফন্ট সাইজ:

জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির দুই ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও উপ-কেন্দ্রের প্রয়োজনীয় তথ্য জাতীয় লোড বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও জিই ভার্নোভার মধ্যে চুক্তি হয়েছে। বুধবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় রূপপুরের দুই ইউনিটের আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ ও ২৩০ কেভি উপ-কেন্দ্রের গুরুত্বপূর্ণ সংকেত ও তথ্য জাতীয় লোড বিতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত করা হবে। এর ফলে জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ কেন্দ্র থেকেই রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য পর্যবেক্ষণ করা যাবে। সংশ্লিষ্টরা বলছেন, রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ নির্ভরযোগ্যভাবে জাতীয় গ্রিডে সঞ্চালন এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী পরিচালনার জন্য এ সংযোগ গুরুত্বপূর্ণ।
বর্তমানে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপনের পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা চলছে। নির্ধারিত কমিশনিং ও পরিচালন সময়সূচি ঠিক রাখতে দ্রুত এ কারিগরি সংযোগের কাজ শেষ করা প্রয়োজন।