বিএনপি গঠন না হলে দেশের রাজনীতি কোথায় দাঁড়াতো, প্রশ্ন নাসের রহমানের

বিএনপি গঠন না হলে দেশের রাজনীতি কোথায় দাঁড়াতো, প্রশ্ন নাসের রহমানের

ফন্ট সাইজ:

১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন না হলে আওয়ামী লীগের সঙ্গে ফাইট করতো কে? মুসলিম লীগ শেষ। জাসদ শেষ। এদেশের রাজনীতি কি দাঁড়াতো?— এ প্রশ্ন রেখেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তিনি বাংলাদেশের শুধু উন্নয়ন করে দিয়ে যাননি। বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতিটা যাতে সঠিক পথে চলতে পারে, সেই ব্যবস্থাও করে দিয়ে গেছেন।

মঙ্গলবার বিকালে মৌলভীবাজার শহরে জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিশাল আনন্দ শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসের রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই দলটা যদি না বানাতেন, তাহলে আওয়ামী লীগের সঙ্গে কাদের নিয়ে ফাইট হতো? মৌলভীবাজারের মানুষের জন্য বিষয়টি গর্বের উল্লেখ করে তিনি বলেন, আমরা মৌলভীবাজারবাসী একটু গর্ব করতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনে মৌলভীবাজারেরও অংশগ্রহণ ছিল। জেলা তো ৬৪টি। ছিলেন কেবল ১০ জন। অন্যান্য জেলারও ছিলেন মন্ত্রী। কিন্তু তাদের উত্তরসূরি কেউ নাই রাজনীতিতে। আমি নগণ্য একজন ছাড়া কেউই নাই রাজনীতিতে। বিএনপি’র দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে নাসের রহমান বলেন, আমাদের এই দলে ৪৮ বছর পার হয়ে আসছে। আজকে সারা বাংলাদেশে ও প্রবাসী বাংলাদেশিরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। শোভাযাত্রায় অংশ নেন— জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আব্দুল মুকিত, বকসি মিসবাহ উর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মুহিতুর রহমান হেলাল, আবুল কালাম বেলাল, মাহবুব ইজদানী ইমরান, শ্যামলী সূত্র ধর, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মাহমুদুর রহমান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম শেলন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি উর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।