সাভারে তরুণীকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারে মধুমতি মডেল টাউনের ভেতরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নয়ন মণ্ডল (৪৮) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বুধবার দুপুরে সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে গ্রেপ্তার ওই বাসচালককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ জানায়, ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে নয়ন মণ্ডল ও শীলা বেগমের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে মামলা করেন ভুক্তভোগী তরুণী। পরে রাতেই গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি নয়ন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সে সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় ভাড়া থেকে বাস চালাতেন। জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী ডিগ্রি পরীক্ষা শেষ করে চাকরির জন্য কিছুদিন আগে সাভারে আসেন। সেখানে শীলা বেগম ও তার স্বামী ইমরানের সঙ্গে পরিচয় হয়। সাভারে তার থাকার জায়গা না থাকায় শীলার প্রস্তাবে তিনি মধুমতি মডেল টাউন এলাকায় এই দম্পতির ভাড়া বাসায় ওঠেন। গত ৩০শে আগস্ট রাতে শীলার স্বামী ইমরান বাসায় না থাকায় ওই তরুণী শীলার সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে বাসচালক নয়ন ওই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ভয়ভীতি দেখিয়ে শীলার সহযোগিতায় নয়ন তাকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি কাউকে জানালে তাকে খারাপ মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেয়ার হুমকি দেন শীলা।

পরবর্তীতে শীলার স্বামী বাসায় ফিরে ভুক্তভোগী তরুণীকে কান্না করতে দেখে কারণ জানতে চাইলে তাকে সব কথা খুলে বলেন তরুণী। এরপর ইমরান তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা শেষে কিছুটা সুস' হওয়ার পর স'ানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শে ওই তরুণী সাভার মডেল থানায় মামলা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী তরুণীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ছাড়া, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে সাতদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।