পঞ্চগড়ে গুজব রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেলা বিএনপি’র সদস্য সুলতানা রাজিয়া বুধবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তেঁতুলিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার শালবাহান ইউনিয়নের টয়াগজ গ্রামে সম্প্রতি একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওই সময় তার ছেলের পরীক্ষা এবং নিজে অসুস' হয়ে পড়ায় চিকিৎসার জন্য ঢাকায় অবস'ান করছিলেন। ঘটনার তিনদিন পর গত ২১শে আগস্ট শিশুটির বাবা তাকে ফোন দিয়ে পরামর্শ চাইলে তিনি তেঁতুলিয়া থানায় মামলা দায়ের করতে বলেন।

শিশুটির বাবা অভিযোগ নিয়ে থানায় গেলে দায়িত্বরত কর্মকর্তা মামলা অন্তর্ভুক্ত করতে চাইলে শিশুটির পিতা পরিবারের সঙ্গে পরামর্শ করার জন্য দুইদিন সময় চান। কিন' পরদিন শিশুটির পিতা একটি আপসনামা থানায় দাখিল করেন। ওইদিনই ফেসবুক এবং ইউটিউবে বেশ কয়েকজন ইউটিউবার ধর্ষণচেষ্টার ঘটনাকে আপসের মাধ্যমে ধামাচাপা দেয়ার অভিযোগ তুলে তাকে দায়ী করে বিভিন্নভাবে ব্লগ পোস্ট করে। ঘটনার মধ্যস'তাকারী হিসেবে রাজিয়া সুলতানাকে দায়ী করা হয়। পরদিন একটি মানববন্ধনও করা হয়। সেখানেও রাজিয়া সুলতানাকে অভিযুক্ত করা হয়। রাজিয়া সুলতানা আরও বলেন, অথচ সেই সময়ে আমি রাজধানীতে চিকিৎসার কাজে ছিলাম।

আমি ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। অথচ ফেসবুকে দৈনিক তেঁতুলিয়া, মো. মানিক এবং আব্দুল জলিল অফিসিয়াল আইডি থেকে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রাজনৈতিক অবস'ান নষ্ট করার জন্য গুজব ছড়িয়েছে। মব প্রচারণার মাধ্যমে একটি চক্র আমার জনপ্রতিনিধিত্বের ইমেজকে ধ্বংস করার উদ্দেশ্যে এ কাজ করেছে। এতে আমার সম্মান ক্ষুণ্ন্ন হয়েছে। কিছু পত্রিকা টেলিভিশনেও সংবাদ হয়েছে। সেই সংবাদগুলোতে আমার কোনো প্রকার মন্তব্য গ্রহণ করেনি। আমি গুজব ছড়ানো আইডিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস'া নেয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, আহ্বায়ক কমিটির সদস্য মতিকুল ইসলাম, শালবাহান ইউনিয়ন যুবদল নেতা জসিমউদ্দিনসহ বিএনপি-যুবদলের নেতাকর্মীরা উপসি'ত ছিলেন।