মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

ফন্ট সাইজ:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে একই ইউনিয়নের মহিশপুর এলাকায় বোনের জমিতে আমন ধানের চাষাবাদের সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে বিধান চন্দ্র বাছাড় (৫৫) ও মানিক চন্দ্র বাছাড় (৪০) ঘটনাস'লে মারা যায়। তাৎক্ষণিক স'ানীয় লোকজন নিকটস' ফাঁড়ি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস'লে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত বিধান চন্দ্র বাছাড়ের ছোট ভাইপো রাজিব চন্দ্র বাছাড় জানান, আমার এক বোনের জমিতে আমন ধানের চাষাবাদ করার জন্য দুই ভাই সকালে মাঠে কাজ করছিল। বেলা সাড়ে ১১টায় বজ্রপাতের ঘটনা ঘটে। দুই ভাই পাশাপাশি কাজ করায় তারা বজ্রপাতের আঘাতে ঘটনাস'লে মারা যায়। নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, হোগলাপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়েছি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কিছু দেয়ার চেষ্টা করছি।