দৌলতপুরে বিজিবি’র অভিযানে ৯ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারি আটক হয়েছে। বুধবার দুপুর ২টায় এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস'' জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিরপাড়া এলাকায় গতকাল বুধবার সকাল ১০টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় মো. সুজন মণ্ডল (২৭) নামে একজন মাদক কারবারিকে ভারতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটক মাদক কারবারি সুজন জামালপুর কান্দিরপাড়া এলাকার কিনার মণ্ডলের ছেলে।

অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় একই ব্যাটালিয়ন অধীনস' পশ্চিম ধর্মদাহ বিওপি’র টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস'ায় ভারতীয় ৫ বোতল মদ এবং ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি’র এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।