ইরানে অতর্কিত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী

ইরানে অতর্কিত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী

ফন্ট সাইজ:

ইরানে ফের তুমুল হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে মঙ্গলবার ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবে এই হামলা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, আজ পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টায় আইআরজিসির লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির বন্দর আব্বাস, কেশম, কোনারক এবং চাহাবারে কয়েক দফায় বিস্ফোরণ হয়েছে। তবে এসব বিস্ফোরণে কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত সোমবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর সর্বশেষ নতুন করে এই হামলা হলো।

এদিকে মার্কিন এই হামলার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি ও আইআরজিসি যুক্তরাষ্ট্রকে কঠিন শাস্তি দেয়ার হুমকি দিয়েছে।