ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল আলিম। মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইব্রাহীম রহমান বাবু।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।

বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। এছাড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জেলা বিএনপি, ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের প্রয়াত নেতাকর্মীদের জন্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।