বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখা। নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ ধন্যবাদ জানানো হয়। সিলেট জেলা শাখার সহ-সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সহ-সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি প্রমথেশ দত্ত, সহ-সভাপতি ও জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মো. রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ধ্রুব জ্যোতি দাস, সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য বদরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলফাজ হোসেন, আব্দুল বাছিত এবং জাতীয়তাবাদী দল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমদসহ সাধারণ নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি পে-স্কেল বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেতন কমিশনে দায়িত্বে থাকা সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বর্তমানে পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত মন্ত্রিপরিষদ ও সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সিলেটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
