সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের আওতায় ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা মঙ্গলবার রাতে জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াবাড়ী সাকিনস্থ খেলার মাঠের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মারুফ মিয়া উপজেলার বাগেরখাল গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে। জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ মিয়াকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান- মাদক ব্যবসায়ী মারুফকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
