সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুক গাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় মিশুকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। মঙ্গলবার সকালে উপজেলার খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৫৫)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মিশুকের যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
