কিশোরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

ফন্ট সাইজ:

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি করেছে বিএনপি। গতকাল দুপুরে জেলা শহরের রথখলা এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে র‌্যালিটি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এতে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু ও এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি বাহার মিয়া বাহার, জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ প্রমুখসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের সেøাগানে সেøাগানে মুখরিত হয় জেলা শহর।