নওগাঁয় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফন্ট সাইজ:

“করবো কাজ, গড়বো দেশÑসবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ১লা সেপ্টেম্বর, প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নওগাঁর কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে কেক কাটা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমানসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মধ্যরাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে নেতাকর্মী ও উপস্থিত সমর্থকদের মধ্যে মিষ্টি মুখ করানো হয়। গতকাল দুপুরে নওগাঁ পাঁচ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধনুর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এখানে দিবসের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।