কেরানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর তারানগর এলাকায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় তারা নগর লেক পার মাঠে বিএনপি’র এই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীমা হাসান আহসান এবং সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল কুদ্দুস অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাজার জিয়ারত করেছি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে সারা দেশের ন্যায়।