পূর্বধলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পূর্বধলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান-এর সার্বিক নেতৃত্বে এবং যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার-এর সভাপতিত্বে কর্মসূচির সূচনা ঘটে। যৌথভাবে রেলী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও শেখ রাশিদ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই র‌্যালিতে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানস্থলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাজ্বী আব্দুল গণি, আজিম উদ্দীন তালুকদার
আর্শাদ, ডাঃ আব্দুল লতিফ, সাচ্চা তালুকদার সাচ্চা, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ ইউনূছ খান বাবুল, মোঃ আনোয়ার হোসাইন, মহিলা নেত্রী মীর শবনম আনসারী, যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম খান, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের ইতিহাস, ঐতিহ্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির ভূমিকার কথা স্মরণ করেন। একইসাথে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।