বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়া উদ্যানে তাদের সমাধিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ আরও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
