গত শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের দিজাজ রেষ্টুরেন্টের দ্বিতীয় তলার হল রুমে বৃহত্তর চট্রগ্রামের অধিবাসী যারা পর্তুগাল প্রবাসী তারা অনেকেই মিলিত হন এক মৈত্রীর বন্ধনে। পবিত্র রমজান মাসের মহিমায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে অনেকেই হাজির হন ছুটির এই দিনটিতে। করেন সবাই একসাথে ইফতার। ছিল উপচে পড়া ভিড়, অথচ নেই কোন কোলহাল , হট্টগোল। কথায় বলে চাটিগায়ের পোলা, মাটিত পড়লে লোহা কথাটিরই প্রতিধ্বনি হচ্ছিল দিজাজের এসবেটসের শুভ্র দেওয়ালে।
চট্রগ্রাম এসোসিয়েশন নাম দিয়ে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। শুরুটা ছিল অনাড়ম্বর কিন্ত মেজবান আনন্দের হিল্লোলে আগামীর পদচারনার রয়েছে যেন সমূহ সম্ভাবনা। বাংলার ঐতিহ্যবাহি রমজানের ছোলাবুট , পিয়াজু , বেগুনি দিয়ে ইফতার সাজানো হয়েছিল ইফতারের মেনু। সাথে ছিল লাচ্ছি, ফালুদা, গ্রিল চিকেন আর ফ্রাইড রাইস। এই আন্তরিক সেতুবন্ধনের সংক্ষিপ্ত সময়ে একে অপরের সাথে মিলিত হন চট্রগ্রামের নানা অঞ্চলের প্রবাসী, স্বনামধন্য ব্যবসায়ী ,সামাজিক ,রাজনৈতিক ,অরাজনৈতিক, আঞ্চলিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্দ্যোক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম , নাসিরুল আলম সাইমন, মুহাম্মদ রিদওয়ান , শাহিন , শাহাদাত হোসাইন, আবুল কাসেম , আব্দুল্লাহ আল জিহাদ এবং আলি হাসান ইমরান। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সম্মানিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা জাহিদ কায়সার এবং যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন আসাদ। এই অনুষ্ঠান থেকে ঘোষিত হয় আগামীতে যে কোন এক সুবিধাজনক সময়ে চট্রগ্রামের বিখ্যাত মেজবান আয়োজন অনুষ্ঠিত হবে পর্তুগালের মাটিতে বৃহত্তর পরিসরে ।
