বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেলিফোন করেছেন। সোমবার রাতের ওই ফোনালাপে তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনালাপে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গতকাল বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
রোববার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুল মহসিন তারেক নামের এক বাংলাদেশি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে।
বাংলাদেশির মৃত্যুতে বাহরাইনের শোক
অনলাইন ডেস্ক
অনলাইন
৪ মাস আগে
৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ২ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
