প্রশাসনে গতিশীলতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেন সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। গত ২৬শে আগস্ট সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি চূড়ান্ত করা হয়।
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবির। সাংগঠনিক সম্পাদক মো. তাসনিমুজ্জামান রোমেল (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়া। দপ্তর সম্পাদক মো. ফয়জুর রহমান (সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব)। কোষাধ্যক্ষ রায়হান সৈকত ও সহ-কোষাধ্যক্ষ মো. সবুজ হাসান।
এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন- মলিহা খানম (মহিলা বিষয়ক), মোহাম্মদ সালেক মুহিদ (আইসিটি বিষয়ক), ইমামুল হাফিজ নাদিম (উন্নয়ন ও গবেষণা বিষয়ক), নিরুপম মজুমদার (সংস্কৃতি বিষয়ক) এবং জিমরান মোহাম্মদ সায়েক (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক)।
সংগঠনটির সংশ্লিষ্টরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সার্বিক কল্যাণ সাধনে উক্ত নবগঠিত কার্যনির্বাহী কমিটি কাজ করবে।
