মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেয়া সেই নয়ন গ্রেপ্তার

মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেয়া সেই নয়ন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

দিনভর নানা নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। থাপ্পরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পাশাপাশি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান,শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মোঃ ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের থাপ্পড় মারার ঘটনায় সেসহ ৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে করে পুলিশের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, ইতিপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রো ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নয়নের বিরুদ্ধে পিটিআই পাড়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মব সৃষ্টি করে এক লক্ষ টাকা চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।

আটক নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন নতুন দাবি করেন, পুলিশের সাথে ভুল বোঝাবুঝির পর বিএনপি নেতাদের মাধ্যমে শুক্রবার রাতে থানায় মীমাংসা হলেও শনিবার দুপুরে পুলিশ তাকে পুনরায় থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে সন্ধ্যায় মামলা দিয়ে আটক দেখিয়েছে। নয়ন হার্টের রোগী মানবিক কারণে তার মুক্তি চাই।