বগুড়া জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বগুড়া জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ফন্ট সাইজ:

বগুড়া জেলার নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, এটি ধারাবাহিক বৈঠক। জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে এই প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবু রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংস্থাপন প্রতিমন্ত্রী আবদুল বারী, সংসদ সদস্য জিএম সিরাজ, রেজাউল করীম বাদশা, মোশাররফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।