সাইফ আলি খানের উপর হামলাকারী শরিফুলের আদালতে মার্সি পিটিশন

সাইফ আলি খানের উপর হামলাকারী শরিফুলের আদালতে মার্সি পিটিশন

ফন্ট সাইজ:

২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে বলিউড অভিনেতা সাইফ আলি খান ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। এই হামলাটি ঘটেছিল মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজের বাড়িতেই। এই বাংলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরিফুল ইসলামকে। অভিযোগ, অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢুকে তাকে আক্রমণ করেছিল শরিফুল। সেইসময় লীলাবতী হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলে। সাইফের কোমর থেকে ছুরির একটি ভাঙা টুকরা বের করা হয়। প্রায় পাঁচ দিন হাসপাতালে থাকার পর ছাড়া পান তিনি।

প্রায় দেড় বছর পর এই মামলায় অভিযুক্ত শুক্রবার আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন। আদালতে একটি মার্সি পিটিশন করেছেন। আদালত অভিযুক্তের আবেদনের বিষয়ে সরকারি কৌশলির কাছে জবাব চেয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ১১ সেপ্টেম্বর। বর্তমানে অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

এদিকে অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ মোহাম্মদ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। শরিফুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় মারাত্মক অস্ত্র-সহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিদেশি আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার প্রাসঙ্গিক ধারায়ও অভিযোগ আনা হয়েছে।