চলতি বছরের প্রকাশিত ও, এএস এবং এ লেবে পরীক্ষার ফলে রাজধানীর বনানীতে অবস্থিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির মোট ১৩ জন শিক্ষার্থী ও লেবেল এবং এ লেবেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে ডেইলি স্টার অ্যাওয়ার্ড লাভ করেছে। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী সব বিষয়ে এ এবং এ* গ্রেড অর্জন করে অসাধারণ ফলাফলের স্বাক্ষর রেখেছে। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাফিসা লাবিবা তাবাসসুম এএস লেবেল ম্যাথমেটিকস বিষয়ে বিশ্বব্যাপী সর্বোচ্চ নম্বর অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেছে।
শুধু কৃতিত্ব অর্জনকারী এই ১৩ জন শিক্ষার্থীই নয়, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। তাদের এ সাফল্যে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল হয়েছে।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফল। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে মানসম্মত শিক্ষা, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও কর্তৃপক্ষ জানায়।
শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপন এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দিতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী শাখার উদ্যোগে গ্রেড-১০ এ গ্রেড-১২ এর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার, বিশেষ অতিথি হিসেবে মিসেস এনামুন নাহার এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল ড. ই. এম. মোরশেদ আলম (অব.) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
