আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখা অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখা অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

ফন্ট সাইজ:

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘যুগে যুগে লড়াই সংগ্রাম আন্দোলনে বিদ্রোহী নজরুলের কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। আজও কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা জোগায়। বঞ্চিত মজলুম জনগণের প্রতিবাদ আমরা নজরুলের লেখনীতে খুঁজে পাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমে একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। সেই আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখা আমাদের অনুপ্রেরণা যোগাবে।’

শনিবার সকাল ১১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ইনসাফের বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারী করেছে। দেশের জনগণ প্রদত্ত গণভোট অস্বীকার করে বিএনপি সরকার যেই বেইমানি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস-সার সংকট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি চলছে।’

জাগপা মুখপাত্র বলেন, ‘কবি নজরুলের কবরের পাশেই শায়িত আছে ওসমান হাদী। বিএনপি ভোটের আগে ওসমান হাদীকেও ব্যবহার করেছিল, অথচ এখন হাদী হত্যার বিচার হয় না। জুলাই গণহত্যার বিচার হয় না, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার হয় না।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রকাফেলা সভাপতি আবদুর রহমান ফারুকী, ঢাকা মহানগর যুব জাগপা সাধারণ সম্পাদক ওসমান গণি, সহ-সভাপতি আশিকুর রহমান, শামীম আহমেদ, শ্রমিক জাগপা নেতা মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া প্রমুখ।