উদ্বোধন হলো ইক্বরা ওয়েভ ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর কাওরান বাজারের একটি
কনফারেন্স হলে সদ্য প্রতিষ্ঠিত এই সংগঠনের কার্যক্রম শুরু উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব র.হ.ম. আলাওল কবির । অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ডা. মো. শাহেদুর রহমান । সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিশেষজ্ঞ ও প্রকৌশলী, ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি শওকত ওসমান।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রেজারার, মো. হাফিজুর রহমান। তিনি বলেন, নৈতিকতা বিবর্জিত জীবনধারা থেকে কল্যাণমুখী জীবন ব্যবস্থার দিকে জাগতিক ও পারলৌকিক মুক্তির উদ্দেশে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করে ঈমান ও নৈতিকতার পরিশুদ্ধতা আনয়নের লক্ষ্যেই ইক্বরা ওয়েভ ফাউন্ডেশন এর সৃষ্টি। সংগঠনটি সোসাইটি রেজিস্ট্রেশন আইন, ১৮৬০ এর আওতায় আরজেএসসি থেকে নিবন্ধিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবি একটি সংগঠন।
অনুষ্ঠানে সহ-সভাপতি হিজাম ইবনে ওমর সংগঠনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, টেকনলোজিকে বাদ না দিয়ে বরং এর সমাধান বের করেছে ইক্বরা ওয়েভ। নারী ও পুরুষের নজর হেফাজতের জন্য পর্দা ধর প্রযুক্তি (pordaai.com) যা ছবিতে ও ভিডিওতে অপ্রয়োজনীয় অংশ ব্লার করে দেয় (নন মাহরাম নারী পুরুষ) এবং মিউজিক এর সমস্যা সমাধানে রয়েছে মিউজিক রিমুভার প্রযুক্তি। (musicremover.org) যা ইউটিউবের যেকোনো ভিডিও থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই মিউজিক রিমুভ করে দেয়। এ ছাড়াও ফজর ফাইটার (Fajrfighter.com): যা মানুষকে ফজরে জাগতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি ইসলামি মূল্যবোধ বজায় রেখে ইন্টারনেট ব্যবহার করার জন্য ইক্বরা ওয়েভের প্রযুক্তিগুলো মানুষেকে সাহায্য করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আকবর হোসেন বলেন, বর্তমানে নৈতিকতার উপর ভিত্তি করে সময়োপযোগী ও বাস্তব ভিত্তিক আইন প্রণয়ন করতে হবে। সকল মানুষের কল্যাণের জন্যে। বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রীতা পরিহারপুর্বক স্বল্পতম সময়ে বিচার ব্যবস্থা তৈরি ও বাস্তবায়ন অপরিহর্য। যুগোপযোগী আইন প্রনয়ণে ইক্বরা ওয়েভ ফাউন্ডেশন গণমানুষের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি অভিমত পোষণ করেন।
ডা. মো. শাহেদুর রহমান, বলেন, আজকাল শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকদের জন্য এর বিকল্প চিন্তা করাটা অত্যন্ত কঠিন। ইক্বরা ওয়েভের মিউজিক রিমুভার ও এডব্লকার সফটওয়্যারসহ অন্যান্য অ্যাপস অন্তত শিশুদেও হাতে মোবাইল দিলেও অনুপযোগী কনটেন্ট থেকে নিরাপদ রাখবে।
র.হ.ম. আলাওল কবির তার বক্তব্যে বলেন, আমাদেও তাকওয়ার ঘাটতি সার্বিক কার্যে বারাকাহ নষ্ট করে দেয়। নানাবিধ সমস্যা সৃষ্টি করে। ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম ও ডিজিটাল সল্যুশনগুলো তাকওয়া ও আত্ম উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে।
শওকত ওসমান বলেন, জাতি হিসেবে আমরা অন্যান্য অনেক দেশ থেকে অনেকদিক দিয়ে পিছিয়ে আছি। কারণ আমাদের নৈতিকতা ও মূল্যবোধেও অনেক ঘাটতি রয়েছে। আমাদের নিজেদের এ বিষয়ে কোনো উপলব্ধিও নেই ঘাটতি কত গভীর। ইক্বরা ওয়েভ ফাউন্ডেশনের একটি অন্যতম লক্ষ্য হলো আমাদের মূল্যবোধের পর্যায় সম্পর্কে মানুষকে সচেতন করা ।
ইক্বরা ওয়েভ ফাউন্ডেশন এর উদ্বোধন
অনলাইন ডেস্ক
দেশ বিদেশ
২ ঘন্টা আগে
২৮ আগস্ট (শুক্রবার), ২০২৬, ১১ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
