চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে 'মরা' নদীতে গোসল করতে নেমে পানিতে ডুুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান।
নিহতরা হলো- মো. মাসুদের মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে 'মরা' নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে 'মরা' নদীটি পানিতে ভরে যায়। আজ দুপুরে পাঁচ শিশু ওই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৮ আগস্ট (শুক্রবার), ২০২৬, ৪ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
