ইন্টার মায়ামির নতুন কোচ কিলি গঞ্জালেস

ইন্টার মায়ামির নতুন কোচ কিলি গঞ্জালেস

ফন্ট সাইজ:

সময়টা একদমই ভালো অনুকূলে নেই ইন্টার মায়ামির। ৫ ম্যাচের জয়খরা আর মাঠের বাইরের নানা অব্যবস্থাপনায় কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটি। অবশেষে নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে নিয়োগ দিয়েছে ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

দায়িত্ব নিয়েই দলের ধুঁকতে থাকা অবস্থা কাটাতে চান সাবেক এই তারকা। মায়ামির ডাগআউটে পা রেখে কিলি গঞ্জালেস বলেন, ‘চ্যালেঞ্জ অনেক বড়। তবে এই দলের যে প্রতিভা আছে, তাতে ঘুরে দাঁড়ানো সম্ভব।’ তার নিয়োগের ফলে অন্তর্বর্তীকালীন কোচ গুইলের্মো হোয়োসের অধ্যায় শেষ হলো। এর আগে হাভিয়ের মাসচেরানো ব্যক্তিগত কারণে পদত্যাগ করার পর হেসের কাঁধে দায়িত্ব পড়ে। তবে সম্প্রতি লীগের নিয়মের বরখেলাপের কারণে ১ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন হোয়োস।

বিশ্বকাপ বিরতির পর থেকেই ছন্দ হারিয়েছে মায়ামি। শেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে লিওনেল মেসিরা। অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ৫ই আগস্টের পর আর জয়ের মুখ দেখেনি দলটি। মেসি পিতৃবিয়োগের শোক কাটিয়ে মাঠে ফিরলেও দলের জয়খরা কাটাতে পারেননি। লীগ টেবিলে ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। গতবারের চ্যাম্পিয়নরা এবার শিরোপা ধরে রাখার মিশনে বেশ কিছু অন্তর্ভুক্তি করলেও মাঠের পারফরম্যান্সে ছিল হতাশা।

নতুন কোচ কিলি গঞ্জালেসের জন্মও মেসির শহর রোজারিওতেই। খেলোয়াড়ি জীবনে দু’জন একসঙ্গে জাতীয় দলের জার্সিতে মাঠেও নেমেছেন। তবে কোচিং ক্যারিয়ারে রোজারিও সেন্ট্রাল, উনিয়ন ও প্লাতেনসের মতো ক্লাবের অভিজ্ঞতা থাকা গঞ্জালেসের জয়-পরাজয়ের অনুপাত খুব একটা সুবিধার নয়। তার ক্যারিয়ারের জয়ের হার মাত্র ৩২.৫ শতাংশ।