আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার থেকে এ বিক্রি শুরু হবে। ১০ দিন হাতে রেখে এই টিকি বিক্রি হবে। প্রথমদিন ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে। ১৩ই মার্চ থেকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করার কথা জানিয়েছে রেলওয়ে। ওইদিন ২৩শে মার্চের টিকিট পাওয়া যাবে অনলাইনে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
