সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন- উদ্বব বিশ্বাস, আদিল ও হুমায়রা নামের ওই তিন শিশু হাসপাতালের পিআইসিইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে এই তিন শিশু নিয়ে সিলেটে হাম ও উপসর্গে সর্বমোট ১৫১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে- হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেটের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫৬ জন। এর মধ্যে ১৪০ জন শহীদ শামসুদ্দিনে ও ১১০ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।