চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি’র বাধায় তারা বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, বিএসএফ ছয়জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ৬ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।