সাবেক স্বরাষ্ট্র সচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

জুলাই মানবতাবিরোধী অপরাধ

সাবেক স্বরাষ্ট্র সচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

ফন্ট সাইজ:

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জামিন শুনানি ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।