সুবিধাবঞ্চিত ও কর্মক্ষম মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ‘যাকাত স্বাবলম্বী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম বলেন,“যাকাত শুধু দান-সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে এটি একজন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে। মাস্তুল ফাউন্ডেশনের ‘যাকাত স্বাবলম্বী’ কর্মসূচি সুবিধাবঞ্চিত মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম এ আকমল হোসেন আজাদ এবং মাননীয় প্রতিমন্ত্রী নিজ হাতে নির্বাচিত সুবিধাভোগীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার উপকরণ তুলে দেন। এসব সহায়তার মাধ্যমে কর্মক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষকে আয়ের সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ সুগম করাই এ কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য। কর্মসূচি সম্পর্কে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সহায়তা শুধু সাময়িক স্বস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াই টেকসই মানবিকতার অন্যতম পথ। যাকাতের অর্থকে সঠিকভাবে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনার লক্ষ্যেই ‘যাকাত স্বাবলম্বী’ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এ সময় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সুবিধাভোগীদের হাতে স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
মাস্তুল ফাউন্ডেশন বিশ্বাস করে, মানুষের সক্ষমতা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ‘যাকাত স্বাবলম্বী’সহ বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— করোনা মহামারিতে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, “যাকাত স্বাবলম্বী” প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং “মেহমানখানা” উদ্যোগে প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার বিতরণ। এছাড়া তুরস্কের ভূমিকম্প, গাজা ও সুদানের মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিয়েছে। ঢাকার হাজারীবাগে প্রতিষ্ঠানটি নিজস্ব মাদ্রাসা, সেল্টার হোম ও এতিমখানা পরিচালনা করছে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।
গেজেট : mastul.net/gov-tax-rebate
