সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে আসছে আজ বৃহস্পতিবার বিকালে। তাদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। অপর দু’জনের বাড়ি নাটোরের নলডাঙায় এবং রাজশাহীর বাগমারা উপজেলায়। গত মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় গত ৯ আগস্ট ১৬ বাংলাদেশি নিহত হন। সৌদি আরব কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষা করে ৯ বাংলাদেশির মরদেহ শনাক্ত করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইট ৯ মরদেহ নিয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আত্রাই উপজেলার ৭ জন হলেন-উপজেলার গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রমানিক, একই গ্রামের গুফফার প্রমানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েনউদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেলরানা ও মারকাসুন্দা গ্রামের তমেজউদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল।
এছাড়া ওই বিমানে একইসঙ্গে নাটোরের নলডাঙা থানার মহিষডাঙা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম গ্রামের কলিমুদ্দিন মাঝির ছেলে শ্যামল উদ্দিন মাঝির মরদেহ পাঠানো হচ্ছে।
আত্রাই উপজেলা নিবাহী অফিসার মুনিরুজ্জামান বলেন, ‘প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, যেন বিনা খরচে মরদেহগুলো আসতে পারে।’
নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আগামীকাল শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে ৭ মরদেহের একসঙ্গে জানাজার উদ্যোগ নেয়া হয়েছে।’ জানাজা শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত মোহন আলী ও সুমন আলীর ছবি নিয়ে তার বাবা-মা।
সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ড
নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে আসছে আজ
নওগাঁ প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
২৭ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৪৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
