ঢাকায় আসার পথে কুমিল্লার যুবক নিখোঁজ

ঢাকায় আসার পথে কুমিল্লার যুবক নিখোঁজ

ফন্ট সাইজ:

ঢাকায় আসার পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এ ঘটনায় দাউদকান্দি থানায় জিডি করেছেন তার মামা মো. আব্দুল কাদির।

নিখোঁজ ওই যুবকের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪০)। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের খোশকান্দি গ্রামের সামছুল হক খানের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হন গিয়াসউদ্দিন। গৌরিপুর বাজারে তার একটি পোশাকের দোকান রয়েছে। সেটার মালপত্র কিনতেই ঢাকায় যাওয়ার কথা ছিল তার।

নিখোঁজ গিয়াসউদ্দিনের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, গতকাল সকাল ৮টার দিকে দোকানের মাল কিনতে ঢাকা রওনা দেয়ার কথা বলে বের হয়। মাল কিনে বাড়ি ফেরার কথা ছিল গতকালই। বেলা তিনটার দিকে সে দোকানের কর্মচারীকে ফোন করে এক পাওনাদারকে টাকা দেয়ার কথা বলে। এরপর থেকে তার ফোন বন্ধ পাচ্ছি আমরা।

আজ (সোমবার) তার ফোনে কল দিলে কয়েকবার রিং হয়। কিন্তু একটু পরেই কল ফরওয়ার্ড দেখায়। এদিকে গিয়াসউদ্দিনের ফেসবুক আইডিও চালু দেখা গেছে জানান তার স্ত্রী।