হেলথ ইনভেস্টমেন্ট সামিট: স্বাস্থ্য খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা

হেলথ ইনভেস্টমেন্ট সামিট: স্বাস্থ্য খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা

ফন্ট সাইজ:

দেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো, বেসরকারি ও সরকারি খাতের অংশীদারত্ব জোরদার এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জেড ওয়েল হেলথ ইনভেস্টমেন্ট সামিট।

সামিটে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, স্বাস্থ্যসেবাকে সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছাতে হলে এখাতের জন্য সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের অবকাঠামোর উন্নয়ন করতে হবে। আর দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত চিকিৎসা কাঠামো গড়ে তুলতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।
সামিটে অন্যানের মধ্যে সামিটে অন্যানের মধ্যে জেড ওয়েল স্পেশালাইস্ট হসপিটালের প্রতিষ্ঠতা আব্দল খালেক, হানিফ পরিবহনের চেয়ারম্যান মুহাম্মদ হানিফসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোক্তারা অংশ গ্রহন করেন।