নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাককানইবি ভিসির শুভেচ্ছা

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাককানইবি ভিসির শুভেচ্ছা

ফন্ট সাইজ:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার উপাচার্যের স্বাক্ষরিত এক অভিনন্দনবার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। তাঁর যোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টিতে আরও এগিয়ে যাবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজের চেতনাকে ধারণ করে শিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও বেগবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অভিনন্দনবার্তায় জাককানইবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।