নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস। এর আগে ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন মির্জা ফখরুলকে ইসলামকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্রান্স দূতাবাস ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়।

গতকাল প্রেসিডেন্ট নির্বাচনে ভোট অনুষ্ঠিত। ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়, দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড।